শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

16323

surplus

প্রকাশিত

১২ জুন ২০২৬ ২১:২১

অন্যান্য

ফেসবুকে হঠাৎ বিপর্যয়, আতঙ্ক নয়-কারিগরি সমস্যা বলছে সূত্র

প্রকাশ: ১২ জুন ২০২৬ ২১:২১

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আজ শুক্রবার (১২ জুন) দুপুর থেকে বড় ধরনের বৈশ্বিক বিভ্রাটের মুখে পড়েছে। হঠাৎ করেই প্ল্যাটফর্মটি ডাউন হয়ে যাওয়ায় বিশ্বের হাজার হাজার ব্যবহারকারী এতে প্রবেশ করতে পারছেন না, ফলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ডাউনটাইম পর্যবেক্ষণকারী জনপ্রিয় পোর্টাল ‘ইজডাউন’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এরও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আজ দুপুর থেকেই ফেসবুকের সার্ভিসে সক্রিয় ত্রুটি শনাক্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এই বিভ্রাট কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের একাধিক দেশে ব্যবহারকারীরা একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।

ইজডাউন কর্তৃপক্ষ আরও জানায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা ফেসবুকের ১৩৭টি ছোট-বড় বিভ্রাট পর্যবেক্ষণ করেছে। সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে যে, প্ল্যাটফর্মটিতে বর্তমানে একটি বড় ধরনের সমস্যা চলছে।

তবে কী কারণে এই বৈশ্বিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বা কবে নাগাদ সেবা স্বাভাবিক হবে- এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে ব্যবহারকারীদের নিউজফিড লোড না হওয়া এবং লগইন সমস্যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অভিযোগ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি বৈশ্বিক প্রযুক্তিগত সমস্যা হওয়ায় মেটার কারিগরি দল দ্রুত সেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।