পাসপোর্ট পর্তুগালের, মন ব্রাজিলে আর নজর আর্জেন্টিনায়: এক ‘কূটনৈতিক’ ফুটবল ভক্তের গল্প!
প্রকাশ: ১৬ জুন ২০২৬ ২২:৫৯
পর্তুগালে থাকি, তাই রোনালদোর দলকে সমর্থন করাটা আমার কাছে কোনো শখ নয়, একদম অস্তিত্ব রক্ষার লড়াই; নইলে তো নিজের নাগরিকত্বই প্রশ্নের মুখে পড়ে যাবে!
তবে মনের ভেতর একটা বাঙালি রোমান্টিক মন আছে তো, তাই মনটা খাঁটি সাম্বা ফুটবলের দিকেও একটু টানে, কারণ ভাই, ওরা যে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন, এই ‘পাঁচ তারা’ আভিজাত্যের লোভ সামলানো কঠিন।

আর আর্জেন্টিনা? তাদের সমর্থন করি মূলত এক চরম ‘স্ব-রক্ষা’ বা আত্মরক্ষার কৌশল হিসেবে, যাতে ফুটবল আড্ডায় চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই ঐতিহাসিক ‘সেভেন আপ’-এর খোঁচা আর ট্রোলের বন্যা থেকে নিজের পিঠটা বাঁচানো যায়!
তবে ট্রোলিং বা নিরাপত্তা নীতি যাই হোক না কেন, একটা সত্যি কথা বুক ফুলিয়ে স্বীকার করতেই হবে, মাঠে আর্জেন্টিনা না থাকলে কিন্তু ফুটবলের আসল নাটকীয়তা, উত্তেজনা আর জমজমাট ভাবটা একদমই আসত না।
তাই অস্তিত্বের টানে পর্তুগাল, আভিজাত্যের লোভে ব্রাজিল, আর নিখাদ বিনোদন ও ট্রোল থেকে বাঁচতে আর্জেন্টিনা, এমন অল-রাউন্ডার ‘কূটনৈতিক’ ফুটবল ভক্ত দুনিয়ায় সত্যিই বিরল!
-সাজ্জাদ হাসাইন
