https://www.emjanews.com/

16451

sports

প্রকাশিত

১৬ জুন ২০২৬ ২৩:১৮

খেলাধুলা

ব্রাজিলের কথা বলা শুরু করলে শেষ হবে না

প্রকাশ: ১৬ জুন ২০২৬ ২৩:১৮

আমার প্রিয় দল ব্রাজিল। ব্রাজিলের কথা বলা শুরু করলে শেষ হবে না।

অন্যদিকে আরেক দলের মানুষ শুধু চিৎকারই করতে পারে। চিৎকার করে যে মার্কেট পাওয়া যায় না, তারা সেটা বুঝেই না। তারা আবার হাত দিয়েও গোল দেয়। আচ্ছা যাই হোক, মারামারি করারও একটা লেভেল লাগে। আমরা তো আর তাদের মতো হাত দিয়ে গোল দেই না।

আসল কথায় আসা যাক, ব্রাজিলিয়ান তারকা নেইমার আমার প্রিয় খেলোয়াড়। নেইমার আমার কাছে শুধু একজন ফুটবলার নন, ব্রাজিল ভক্তদের আবেগের নাম। চোট ও নানা বাধা পেরিয়ে আবারও বিশ্বকাপ দলে ফিরেছেন। এটি তাঁর চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিল ভক্ত হিসেবে আমিও বিশ্বাস করি, ব্রাজিলকে তার কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ষষ্ঠ ট্রফিটা বেশি দূরে নয়!

“ভামোস ব্রাজিল”

 

- প্রত্যাশা দে