https://www.emjanews.com/

16450

sports

প্রকাশিত

১৬ জুন ২০২৬ ২৩:০৯

খেলাধুলা

“ফুটবল” আমাদের কাছে “মেসিবল”!

প্রকাশ: ১৬ জুন ২০২৬ ২৩:০৯

২০১০-এর বিশ্বকাপ থেকেই মূলত বুঝতে পেরেছিলাম, ফিফা ওয়ার্ল্ড কাপ, এক মহোৎসবের নাম! তারপর, ২০১৪-এর অন্ধকার কাটিয়ে ২০২২ সালে আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় দিনটি এভাবে লেখা হয়ে যাবে, তা ভাবলে গায়ে বারবার কাঁটা দেয়! এ খুশি ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে সত্যিই নেই এবং সেই থেকে “ফুটবল” আমাদের কাছে “মেসিবল”!

যে বিশালতা ফুটবল ছড়িয়ে দিয়েছে বিশ্বপ্রাণে, সেই মহাযজ্ঞের মঞ্চে বারবার মাথা নত হয়ে আসে! এ মহান আয়োজন প্রতিবার মনে করিয়ে দেয়, আমরা সকলে এই একটাই মহাবিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ; একটাই আনন্দ আমরা সকলে ভাগ করে নিই, একটাই দুঃখ আমরা সকলে ভাগ করে নিই!

জয় হোক ফুটবলের! যে যাদুকর আমাদের বিমোহিত করে রেখেছে ফুটবলের যাদুতে, জয় হোক ম্যাজিশিয়ান মেসির!

 

- গায়ত্রী রায়