শিরোনাম
প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, ঘোষণা প্রধানমন্ত্রীর সিলেটসহ চার বিভাগে পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস সিলেটে সীমান্তের ওপারে নিখোঁজ বাংলাদেশি যুবক, এপারে আটক ভারতীয় কৃষক দুই দিনের সফরে সিলেট ও মৌলভীবাজারে আসছেন পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রী সিলেট-লাকসাম ডুয়েলগেজ লাইনসহ ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের পরিকল্পনা চালের মূল্য ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী সিলেটে বন্ধুর হাতে বন্ধু খু ন, গণধোলাইয়ের পর পুলিশের হাতে ঘা ত ক জনগণের টাকা পাচার হতে দেবো না: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের বাজেটকে অনেকে বলে চানাচুর: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী ওসমানী হাসপাতালে যেভাবে ধরা পড়লো চার ‘দালাল’

https://www.emjanews.com/

16474

surplus

প্রকাশিত

১৭ জুন ২০২৬ ২২:৫৪

অন্যান্য

সিলেটে কম্পিউটার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ২২:৫৪

ছবি: সংগৃহীত

দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৬-২৮ মেয়াদকালের সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিসিএসের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদ্যসের মধ্যে ১৫ জুন পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

২ বছর মেয়াদী এই কমিটিতে এনামুল কুদ্দুছ চৌধুরীকে চেয়ারম্যান, পার্থ চৌধুরীকে ভাইস-চেয়ারম্যান, আবু সাঈদ মো. তাইফ (তায়েফ)-কে সেক্রেটারী, মো. গোলাম কিবরিয়াকে জয়েন্ট সেক্রেটারী, হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ এবং মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রেজওয়ানুল হককে সদস্য করে সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতি ক্রমে গঠন করা হয়।

মঙ্গলবার বিসিএসের পক্ষ আনুষ্ঠানিকভাবে সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল শাখা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে. এম. এইচ শহিদুল হক। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন। তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নব গঠিত কমিটি আগামী ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহন করবে।