শিরোনাম
প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, ঘোষণা প্রধানমন্ত্রীর সিলেটসহ চার বিভাগে পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস সিলেটে সীমান্তের ওপারে নিখোঁজ বাংলাদেশি যুবক, এপারে আটক ভারতীয় কৃষক দুই দিনের সফরে সিলেট ও মৌলভীবাজারে আসছেন পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রী সিলেট-লাকসাম ডুয়েলগেজ লাইনসহ ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের পরিকল্পনা চালের মূল্য ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী সিলেটে বন্ধুর হাতে বন্ধু খু ন, গণধোলাইয়ের পর পুলিশের হাতে ঘা ত ক জনগণের টাকা পাচার হতে দেবো না: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের বাজেটকে অনেকে বলে চানাচুর: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী ওসমানী হাসপাতালে যেভাবে ধরা পড়লো চার ‘দালাল’

https://www.emjanews.com/

16469

weather

প্রকাশিত

১৭ জুন ২০২৬ ২১:৩৫

আবহাওয়া

সিলেটসহ চার বিভাগে পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ২১:৩৫

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটসহ দেশের চার বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ থেকে ২১ জুন পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে শনিবার দিনের তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে।

তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।