https://www.emjanews.com/

16865

sylhet

প্রকাশিত

০৪ জুলাই ২০২৬ ১৪:২৪

আপডেট

০৪ জুলাই ২০২৬ ১৪:৩৭

সিলেট

সিলেটের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে মিলেছে ৫ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ১৪:২৪

সিলেট বিভাগের সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি খাতের আমূল পরিবর্তনে ৫ হাজার কোটি টাকার বিশাল প্রকল্প অনুমোদনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার সিলেটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও একটি নতুন আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা।

মন্ত্রী জানান, ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান সড়কের আধুনিকায়ন এবং সেচ সুবিধার জন্য গভীর নলকূপ স্থাপন করা হবে। বিশেষ করে জলাবদ্ধতা ও সেচের অভাবে সিলেটের যেসব জমি অনাবাদি থাকে, সেগুলোকে চাষযোগ্য করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ও কৃষি উন্নয়নে চলমান বহুমুখী প্রকল্পের সুফল দ্রুতই জনগণ পেতে শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মন্ত্রী প্রায় ২ হাজার উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল এবং ৭০০ ব্যক্তিকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। একই দিনে তিনি রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই আশ্রয়কেন্দ্রটি দুর্যোগকালে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করবে। এছাড়া সিলেটের খাল খনন ও সেচ ব্যবস্থা সম্প্রসারণে সরকারের বিশেষ অগ্রাধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।