https://www.emjanews.com/

16872

surplus

প্রকাশিত

০৪ জুলাই ২০২৬ ১৯:৩০

অন্যান্য

গোয়াইনঘাট উপজেলা জামায়াতের কর্মী শিক্ষাশিবির

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘আল্লাহর দাসত্ব রাসূলের (সাঃ) এর আনুত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্টার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। পাড়ায় মহল্লায় গিয়ে সকলের কাছে  দ্বীনের দাওয়াত পৌছাতে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতে হবে। ইহজগতের মোহে পরকালকে ভুলে যাওয়ার সুযোগ নেই। কারণ মুমিনকের কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়।’

তিনি আরো বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে। তারা পতিত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবেনা। জামায়াতে ইসলামী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।’

তিনি শনিবার (৪ জুলাই) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ ও জেলা পেশাজীবী বিভাগের সহ-সভাপতি ডা: মো: জাকারিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গোয়াইনঘাট উপজেলা নায়েবে আমীর ডাঃ আব্দুন নূর, মাওলানা ফয়েজ আহমদ, উপজেলা জামায়াত নেতা মাষ্টার মন্জুর আহমদ ও আব্দুর রহমান প্রমুখ।