https://www.emjanews.com/

16929

sylhet

প্রকাশিত

০৬ জুলাই ২০২৬ ১৯:৫৮

সিলেট

মাধবপুরে ঋণের দায়ে যুবকের আত্নহত্যা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১৯:৫৮

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা মৃত চম্পক রেলীর ছেলে।

সোমবার (৬ জুলাই) দুপুরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। থানার এস.আই ইউসুফ আলী মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-সোমবার সকালে নোয়াপাড়া চা-বাগানের একটি আকাশমনি গাছে প্রকাশ র‌্যালির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, প্রকাশ র‌্যালি দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিল। ঋণ পরিশোধ করতে না পারা এবং হতাশা থেকে আত্নহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।