শিরোনাম
সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রধান আসামি শেখ হাসিনা বাধ্যতামূলক অবসর: ৩৩ পুলিশ কর্মকর্তার হিসাব-নিকাশ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা কক্সবাজারে পাহাড় ধসে মাদ্রাসা চাপা, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা কমিটি অনুমোদন সিলেট ওসমানীতে সংঘর্ষ: পুলিশের সাথে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস চালক নিহত সিলেট সীমান্তে আসা কোটি টাকার চালানটি কাদের? ২য় দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা: সময় ও স্থান নির্ধারণ

https://www.emjanews.com/

16975

national

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ১৯:২৭

জাতীয়

কক্সবাজারে পাহাড় ধসে মাদ্রাসা চাপা, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ১৯:২৭

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্র মাটির নিচে চাপা পড়ে শিক্ষকসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু শিক্ষার্থী। এই দুর্ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই মাটির নিচে হারিয়ে যায় মাদ্রাসা ভবনটি। দুর্ঘটনার সময় ভেতরে অর্ধশতাধিক শিক্ষার্থী পবিত্র কুরআন শিক্ষা নিচ্ছিল। ধসে পড়া মাটির নিচ থেকে শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে স্বজনদের মধ্যে।

বিপর্যয়ের পরপরই রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা যোগ দিয়ে উদ্ধার অভিযান জোরদার করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে নতুন করে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। উখিয়া ও টেকনাফের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।