শিরোনাম
সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রধান আসামি শেখ হাসিনা বাধ্যতামূলক অবসর: ৩৩ পুলিশ কর্মকর্তার হিসাব-নিকাশ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা কক্সবাজারে পাহাড় ধসে মাদ্রাসা চাপা, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা কমিটি অনুমোদন সিলেট ওসমানীতে সংঘর্ষ: পুলিশের সাথে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস চালক নিহত সিলেট সীমান্তে আসা কোটি টাকার চালানটি কাদের? ২য় দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা: সময় ও স্থান নির্ধারণ

https://www.emjanews.com/

16982

law-justice

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ২১:২০

আইন আদালত

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ২১:২০

ছবি: শেখ হাসিনা।

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। চাঞ্চল্যকর এই তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ সময় পর আলোর মুখ দেখা এই তদন্তে উঠে এসেছে সেদিনের সেই ভয়াবহ অভিযানের নেপথ্য কুশীলবদের নাম।

তদন্ত সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শাপলা চত্বরে রক্তক্ষয়ী সেই অভিযানের নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার নাম সবার উপরে রাখা হয়েছে।

প্রতিবেদনে তৎকালীন সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎকালীন শীর্ষ কর্মকর্তাদেরও সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে।

তদন্তে সেদিনের দমন-পীড়ন ও প্রাণহানির বিস্তারিত বিবরণ এবং এর পেছনে থাকা প্রশাসনিক সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের কর্মীদের সরাতে গভীর রাতে একযোগে অভিযান পরিচালনা করে বিভিন্ন নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে ব্যাপক হতাহতের অভিযোগ উঠলেও দীর্ঘ এক দশক ধরে এই ঘটনার প্রকৃত তথ্য আড়ালে ছিল। বর্তমানের এই তদন্ত প্রতিবেদনটি সেই ঐতিহাসিক ঘটনার বিচারিক প্রক্রিয়াকে বেগবান করবে বলে মনে করা হচ্ছে।