শিরোনাম
৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

https://www.emjanews.com/

16977

economics

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ১৯:৫০

অর্থনীতি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ১৯:৫০

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (১০ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে যে কোনো ধরনের আগাম যোগাযোগ বা অর্থ প্রদান করলে বড় ধরনের প্রতারণার ঝুঁকি রয়েছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, কর্মী পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়ার আগে কোনো প্রকার মেডিকেল পরীক্ষা করানো বা এ সংক্রান্ত অর্থ লেনদেন করা যাবে না। বিশেষ করে মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে পড়ে যেন প্রবাস গমনেচ্ছুরা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও রয়েছে কঠোর হুঁশিয়ারি। সরকারি অনুমোদন ছাড়া কোনো এজেন্সি মালয়েশিয়া গমনে ইচ্ছুক কর্মীদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবে না এবং কোনো প্রকার চুক্তি সম্পাদনও আইনত দণ্ডনীয় হবে।

বিভ্রান্তি এড়াতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রবাস যাত্রা সংক্রান্ত তথ্যের জন্য যে কেউ দেশ থেকে '১৬১৩৫' এবং বিদেশ থেকে '+৮৮০৯৬১০১০২০৩০' নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গেও সরাসরি কথা বলার সুযোগ রাখা হয়েছে। সরকার যখনই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তা অতি দ্রুত জাতীয় গণমাধ্যম ও সরকারি ওয়েবসাইটের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।