শিরোনাম
সিলেটসহ সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪ বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, কারণ জানাল যুক্তরাষ্ট্র অবশেষে জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা শাহজালাল মাজারের দানবাক্সে ধ/র্ষণ, খু/নের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৫ জন গ্রেফ/তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা আজ সিলেটে কালকের এইচএসসি পরীক্ষা যথাসময়ে সিলেটে কুশিয়ারা-সুরমার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম

https://www.emjanews.com/

17034

sylhet

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ১৮:৪১

সিলেট

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১৮:৪১

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল (রহ.) মাজারের সাতশ বছরের ইতিহাসে টাকার স্বচ্ছ হিসাব রাখার প্রথা শুরু হয়েছে। দ্বিতীয় দফায় মাজারের দানবাক্স ও ডেগ খুলে ১৯ দিনের সংগ্রহ হিসেবে এবার পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

শনিবার (১১ জুলাই) দিনভর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিপুল অর্থ গণনার কাজ সম্পন্ন হয়।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে দানবাক্সগুলো খোলা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্স থেকে মোট ৪ বস্তা টাকা বের করা হয়। এসব টাকা গণনায় অংশ নেয় শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা।

টাকা গণনার কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মাজার আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংগৃহীত অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে বরাদ্দকৃত নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখা হবে।

উল্লেখ্য, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ২২ জুন প্রথমবার প্রশাসনিক হস্তক্ষেপে দানবাক্স খোলা হয়েছিল। সে সময় মাত্র ৪ দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছিল। প্রথমবার বড় নোটের আধিক্য থাকলেও এবারের ১৯ দিনের সংগ্রহের উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল ১০ ও ৫০ টাকার নোট। মাজারে আসা ভক্ত ও আশেকানদের দানের অর্থের সঠিক ব্যবস্থাপনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি।