শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17053

national

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ২২:৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, ১১ নারী ছিন\'তাইকারী গ্রে\'প্তার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ২২:৪৭

ছবি: ইমজা নিউজ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। 

শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম  ইমজা নিউজ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই নারীদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রীবেশে ভ্রমণ করে নারী যাত্রীদের স্বর্ণালংকার, গলার চেইন, কানের দুল, মোবাইল,  টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিনা (৩৫), স্বামী: ইছহাক মিয়া; সাফিয়া (৩০), স্বামী: বেলু মিয়া; সুলেমা (৬২), স্বামী: আলী নেওয়াজ; আবুনী (৬৫), স্বামী: রুকু মিয়া; শাহানা (৩৫), পিতা: নুরু মিয়া; লাকি (৩০), স্বামী: সোহেল; শাহানা (৪৫), স্বামী: আলমগীর; সাথি আক্তার (২৩), স্বামী: সুজন মিয়া; আখি আক্তার (২৩), স্বামী: রমজান মিয়া; রাহালা (৫০), স্বামী: মৃত কামাল; এবং সুজনা আক্তার (৩৫), স্বামী: গোলাপ মিয়া। 

আটককৃত ব্যক্তিদের সকলের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে। 

তারা সবাই সাং-উচাইল, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জের বাসিন্দা বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম আজ মোবাইল ফোনে আলাপকালে জানিয়েছেন।

তিনি আরো বলেন,  রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাইকারী ও অপরাধী চক্রের বিরুদ্ধে রেলওয়ে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে