শিরোনাম
সিলেটসহ সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪ বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, কারণ জানাল যুক্তরাষ্ট্র অবশেষে জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা শাহজালাল মাজারের দানবাক্সে ধ/র্ষণ, খু/নের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৫ জন গ্রেফ/তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা আজ সিলেটে কালকের এইচএসসি পরীক্ষা যথাসময়ে সিলেটে কুশিয়ারা-সুরমার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম

https://www.emjanews.com/

17045

surplus

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ২০:৫১

অন্যান্য

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, কারণ জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ২০:৫১

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত থাকার কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি তাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের জন্য সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় ২১ জানুয়ারি থেকে অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই ও বাছাই-সংক্রান্ত নীতিমালা এবং প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

তবে এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে কিংবা কবে থেকে পুনরায় অভিবাসী ভিসা প্রদান শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।