শিরোনাম
সিলেটসহ সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪ বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, কারণ জানাল যুক্তরাষ্ট্র অবশেষে জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা শাহজালাল মাজারের দানবাক্সে ধ/র্ষণ, খু/নের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৫ জন গ্রেফ/তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা আজ সিলেটে কালকের এইচএসসি পরীক্ষা যথাসময়ে সিলেটে কুশিয়ারা-সুরমার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম

https://www.emjanews.com/

17029

national

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ১৫:৫৩

জাতীয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১৫:৫৩

দেশের স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারিভাবে আরও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে যেন চিকিৎসার জন্য ঢাকা অভিমুখী হতে না হয়, সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী সিনিয়র চিকিৎসকদের ঢাকা বা বিভাগীয় শহরের মোহ ত্যাগ করে প্রান্তিক জনপদে গিয়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। তার আগমনকে কেন্দ্র করে ঢামেক চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নবনির্মিত দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের আবাসন সংকট নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।