শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17233

surplus

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ২০:৫১

অন্যান্য

সৌদিতে গৃহকর্মীদের আকামা নবায়নে আসছে বড় পরিবর্তন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ২০:৫১

ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা আকামা ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের জন্য আকামা ইস্যু বা নবায়ন করার সুযোগ পাবেন।

রোববার (১৯ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই সংস্কারমূলক পদক্ষেপের তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’- এর যৌথ উদ্যোগে এই ডিজিটাল সেবাটি চালু হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের মেয়াদে রেসিডেন্সি পারমিট বেছে নেওয়ার সুযোগ পাবেন নিয়োগকর্তারা। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে।

এর আগে গৃহকর্মীদের আকামা নবায়ন সাধারণত এক বা দুই বছরের জন্য বাধ্যতামূলক ছিল, যা নিয়োগকর্তাদের জন্য আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়াত। এখন থেকে নিয়োগকর্তারা তাদের প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে ফি পরিশোধ করে আকামা নবায়ন করতে পারবেন। এই নমনীয়তা নিয়োগকর্তাদের ব্যয় ব্যবস্থাপনায় যেমন স্বস্তি দেবে, তেমনি প্রবাসীদের কর্মসংস্থান সংক্রান্ত আইনি জটিলতাও কমিয়ে আনবে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি সেবা সহজীকরণ এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নিয়োগদাতা ও কর্মীদের মধ্যকার প্রক্রিয়াকে আরও আধুনিক করা। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত লাখ লাখ প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এটি সৌদি আরবের সামগ্রিক রেসিডেন্সি সেবা আধুনিকায়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।