শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17236

surplus

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ২১:৪৯

অন্যান্য

সিলেট নগরীতে জামায়াতের প্রচার মিছিল

২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ২১:৪৯

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে প্রচার মিছিল করেছে মহানগর জামায়াত।

সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে উক্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন, ৯নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারী মাওলানা খলীলুর রহমান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন, মাওলানা হোসাইন আহমদ, মাস্টার গুলজার আহমদ ও সাব্বির আহমদ প্রমূখ।

প্রচার মিছিল ও পথসভায় জালালাবাদ থানা ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।