শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17237

law-justice

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ২২:০১

আইন আদালত

সিলেটে ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ২২:০১

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘ দিন ধরে কার্যক্রম পরিচালনা করার অপরাধে সোমবার (২০ জুলাই) বিকেল হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এর আগে রবিবার হাসপাতালটিতে অভিযান চালিয়ে কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে না পারায় তাদের ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা লাইসেন্স জেলা প্রশাসনের দপ্তরে জমা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার চূড়ান্ত পদক্ষেপ নেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে হাসপাতালের মূল ফটকে নোটিশ টানিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন জানান, প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। জনস্বার্থ ও সরকারি বিধিমালার আলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি সিলগালা থাকবে। এই সময়ে কোনো ধরনের রোগী ভর্তি বা চিকিৎসার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, এই হাসপাতালের বিরুদ্ধে আগেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর মতো গুরুতর অভিযোগ ছিল এবং চলতি বছরের জানুয়ারিতেও এক অভিযানে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।