https://www.emjanews.com/

17341

international

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ১৯:৩১

আন্তর্জাতিক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৯:৩১

ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল তাদের প্রধান দাবি। এছাড়া সরকারের দেওয়া আশ্বাস ও অন্যান্য দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের ভিত্তিতেই ‘সদিচ্ছা’ থেকে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।

দলটির দাবি, সরকার তাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার, ভবিষ্যতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করা এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

সিজেপি জানায়, দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় এখন সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।