শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17346

surplus

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ২০:১৪

অন্যান্য

শিশু-কিশোরদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আসছে

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ২০:১৪

১৮ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, ১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন মাদকাসক্ত না হয়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে।

মিজানুর রহমান মিনু বলেন, ‘মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। একজন ব্যক্তি বা সরকারের একার পক্ষে এ সমস্যা প্রতিরোধ সম্ভব নয়। পুরো জাতিকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শিক্ষক সমাজ।’

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়লে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে। মেধাবী শিক্ষার্থীরাও অনেক সময় মাদকের ফাঁদে পড়ে যায়। এমন তথ্য জানা গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পুনর্বাসনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, অল্প বয়সে নানা ধরনের প্রলোভন আসে। তবে সেই প্রলোভনে পা না দিয়ে সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নবনির্বাচিত ছাত্রনেতাদেরও সফলতা কামনা করেন তিনি।

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতিমান শিক্ষাবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই এ প্রতিষ্ঠানের রাষ্ট্রদূত। আপনাদের আচরণ, মূল্যবোধ ও কর্মই অন্যদের জন্য অনুসরণীয়। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগ অনেক সময় সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জি।