শিরোনাম
দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

https://www.emjanews.com/

19635

international

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৬ ১২:২২

আন্তর্জাতিক

মক্কার মসজিদে যে অপরাধে দুই বাংলাদেশির মৃ ত্যু দ ণ্ড

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১২:২২

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আজেল।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। খবরটি প্রকাশ করেছে আজেল। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতর প্রকৃতি এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের ‘তাজির’ শাস্তির আওতায় মৃত্যুদণ্ড দেন। পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হয়। পরে রাজকীয় আদেশে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

বিবৃতি অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি শরিয়াহর বিধান প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।