শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17458

national

প্রকাশিত

৩১ জুলাই ২০২৬ ২২:৩৮

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় : আরিফুল হক চৌধুরী

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ২২:৩৮

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ধৈর্য ধরে বসে থাকবে আর একটি পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব কুক্ষিগত করবে; এমন সুযোগ নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন এবং এর ইতিহাস কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটি আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, এই আন্দোলন ছিল ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান। তাই এর ইতিহাস বিকৃত করা বা কোনো একক পক্ষের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তথ্যভিত্তিক প্রচার, গবেষণা এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।