জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি
হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাফফারা দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ০১:২৪
সিলেটে জাতীয় নাগরিক পার্টির নেতােদর বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও হামলার অভিযোগ ওঠেছে। তবে পুলিশ বলছে, হামলার অভিযোগ সম্পুর্ণ ভূয়া। কোন হামলার ঘটনা ঘটেনি। এনসিপির নেতাদের সাথে র্সাবক্ষণিক পুলিশ প্রহরা ছিল। শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু।
রাতে জৈন্তাপুর থেকে ফেরার পথে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয় বলে সিলেট সার্কিট হাউজে এসে অভিযোগ করেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। এতে তিনিসহ দুজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এই হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাফফারা দিতে হবে বলেও তিনি হুমকি দেন। তিনি দাবী করেন হরিপুর বাজারে পথসভা শেষ করে গাড়ীতে উঠে তিন মিনিট চলার পরই ডান দিক থেকে ইট দিয়ে ঢিল ছুড়া হয়। এতে তার গাড়ীর ডান পাশের জানালার কাচ ভেঙ্গে যায়। এতে ডান পাশে থাকা এক কর্মী ও তিনি আহত হন । এঘটনায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করেন। বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী ইশরাকের দেয়া উস্কানীতেই তার উপর হামলা করেছে বিএনপির লোকজন। তিনি বলেন, রক্তের বদলা রাজপথেই নেয়া হবে।

এর আগে এসময় নাসীরুদ্দীন পাটোয়ারী ফেসবুক পেজ দেওয়া দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করা হয়, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। স্ট্যাটাসের সাথে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়। যাতে দেখা যায়, মাইক্রোবাসের গ্লাস ভাঙা, গাড়ির ভেতরে একজনের হাত থেকে রক্ত বের হচ্ছে। তবে হামলার অভিযোগ সম্পর্কে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, হামলার অভিযোগ সঠিক নয়। এরকম কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তাদের নিরাপদে সিলেট পৌছে দেওয়া হয়। পুরো রাস্তায় তাদের সাথে পুলিশ ছিল।
