শিরোনাম
জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’ জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় : আরিফুল হক চৌধুরী তারেক রহমান গ্যাংস্টার, তিনি গ্যাং চালাচ্ছেন- নাসিরউদ্দিন পাটোয়ারী ৩ অক্টোবর কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল আমিরাতে ৬২৬ বাংলাদেশির ভিসা অটো ক্যান্সেল, নবায়নের জন্য ৪১৭ জনের তালিকা পাঠিয়েছে সরকার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হা/ম/লা সিলেটে স্কুলের পাশেই প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের হবিগঞ্জে ছাত্রদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা ইউরোপে বসে বেতন নিচ্ছেন সিলেটের শিক্ষক: সংবাদ করতে গেলে হা/মলা

https://www.emjanews.com/

17457

politics

প্রকাশিত

৩১ জুলাই ২০২৬ ১৪:৩৯

আপডেট

৩১ জুলাই ২০২৬ ১৪:৫১

রাজনীতি

তারেক রহমান গ্যাংস্টার, তিনি গ্যাং চালাচ্ছেন- নাসিরউদ্দিন পাটোয়ারী

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ১৪:৩৯

ছবি: ইমজা নিউজ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তারেক রহমানকে গ্যাংস্টার বলে কটাক্ষ করেছেন। 

তিনি বলেন, ‘তারেক রহমান যা করতেছে  এটা খুবই লজ্জাজনক। তারেক রহমান যা বাংলাদেশে করতেছে তা বাংলাদেশের রাজনীরি জন্য লজ্জা এবং রাজনীতির যে সংস্কৃতি, সেটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে এবং উনার রাজনীতি করার ইচ্ছা নাই। ইতালিতে বড় বড় মাফিয়া গ্যাং থাকে না? তাইলে তিনি বইলা দেখ আজ থেকে আমি গ্যাংবাজী করবো, রাজনীতি করবো না । ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজী করার কি দরকার?’

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর মামলা দায়েরের প্রতিক্রিয়ায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সিলেটের সার্কিট হাউজ প্রাঙ্গনে শুক্রবার দুপুরে সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

পাটোয়ারি আরো বলেন, ‘এত বড় গ্যাং স্টার বাংলাদেশে আসছে। জিকে গৌছ, আব্বাস, বুলু, সালাউদ্দিনের মতো অস্ত্র তার কাছে আছে। কে কার চেয়ে কোন র‌্যাংকিং এ কম?  কারো কাছে মাদক, কারো কাছে ট্যান্ডার, সালাউদ্দিনের ছেলেরা এক জায়গায় বসে, খসরু সাহেব আছে।  র‌্যাংকিং করলে তারা ইতালির মাফিয়াকে হার মানাবে। আমরা টেরর রাজ্যে আছি, আমরা ভয় পাচ্ছি। ‘