শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17566

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১১:৩৯

আপডেট

০৫ আগস্ট ২০২৬ ১৭:০৬

সিলেট

অবশেষে ওসমানী বিমানবন্দর থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১১:৩৯

দীর্ঘ ৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও শুরু হতে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রথম দফায় ওমানের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘সালাম এয়ার’ সিলেট থেকে ওমানের রাজধানী মাস্কটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও ২০১৮ সালের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু ছিল না। ২০১৫ সালে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’ সিলেট-দুবাই রুটে সেবা শুরু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে পরিচালনাগত কারণে তা বন্ধ হয়ে যায়।

অবশেষে ১ সেপ্টেম্বর থেকে সালাম এয়ারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের ডানা মেলছে সিলেটে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স ওসমানী থেকে কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে সালাম এয়ার সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এতে প্রবাসী অধ্যুষিত সিলেটের যাত্রীরা তুলনামূলক সাশ্রয়ী ভাড়ায় ওমানসহ মধ্যপ্রাচ্যে যাতায়াতের সুযোগ পাবেন।

সালাম এয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে সালাম এয়ার সেবা দিচ্ছে। বাংলাদেশ থেকে তারা সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে; যার মধ্যে ঢাকা থেকে ৭টি, চট্টগ্রাম থেকে ১৪টি এবং সিলেট থেকে ৩টি চালু থাকবে।

সিলেটে এয়ারলাইনটির সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ১ সেপ্টেম্বর সিলেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সালাম এয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বর্তমানে ওসমানী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানের আধুনিক অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রুটে সরাসরি সেবা দিয়ে আসছে।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এক অনুষ্ঠানে জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক যোগাযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভবিষ্যতে সিলেট-গুয়াহাটি রুটেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সংসদে জানিয়েছেন, ‘ফ্লাই দুবাই’ পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুতে আগ্রহ দেখিয়েছে এবং সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ট্রাভেলস ব্যবসায়ীরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আরও এয়ারলাইন্স এবং দেশীয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন আন্তর্জাতিক রুট সিলেট থেকে চালু হতে পারে।
সিলেট ওসমানীতে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট শুরু ১ সেপ্টেম্বর**