শিরোনাম
সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন

https://www.emjanews.com/

18076

sylhet

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৬ ১৭:৪৭

সিলেট

সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৭:৪৭

সিলেটে নুরী (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল হাবিব।

নিহত নুরী জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকার জুবায়ের আহমদের মেয়ে। তবে তার মরদেহ উদ্ধার করা হয় নানার বাড়ি থেকে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১১টার পর কিশোরীর নানা থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। সে সময় নুরী নানার বাড়িতেই অবস্থান করছিল। রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।