শিরোনাম
সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা

https://www.emjanews.com/

18101

sylhet

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৬ ১৭:৪৩

সিলেট

সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৭:৪৩

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল এসকাফ সিরাপ এবং ২ বোতল ফেয়ারডিল।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৬৮টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিরাপদ সিলেট গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।