শিরোনাম
সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা

https://www.emjanews.com/

18098

sylhet

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৬ ১৫:২৩

সিলেট

সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৫:২৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী সা. র‌্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে বেলা দেড়টার দিকে মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে কয়েক হাজার ধর্মপ্রাণ ছাত্র-জনতা অংশ নেন। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানে রচিত কালজয়ী বিভিন্ন কবিতার শ্লোকসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায় র‌্যালিতে।

এ সময় ছাত্র-জনতার কণ্ঠে ধ্বনিত হয় 'তালাআল বাদরু আলাইনা', ‘বালাগাল উলা বি কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম সহ বিভিন্ন কালজয়ী নাতে রাসুল।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের সঞ্চালনায় র‌্যালির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আল্লাহ মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

ইমজা / কেএম