শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17575

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৮:৪৩

সিলেট

মাধবপুর থেকে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৮:৪৩

ছবি: র‌্যাব -৯

সিলেটে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ (হবিগঞ্জ ক্যাম্প) এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সিলেট সিটি করপোরেশনের শাহপরান (ইন্ট.) থানাধীন মুরারচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জের মাধবপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া কিশোরী হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়া আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে কিশোরীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করত। একপর্যায়ে প্রধান আসামি কিশোরীকে প্রেমের প্রস্তাব ও শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেয়। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে অভিযুক্তের পরিবারকে অবহিত করলেও পরে তারা বিভিন্নভাবে কিশোরীকে বিরক্ত করতে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ জুন সকাল ৮টার দিকে কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাজ্জাক মিয়ার মার্কেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে কিশোরীর বাবা মাধবপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

গ্রেপ্তার হওয়া আরাফাত ইসলাম মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের নূর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।