শিরোনাম
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: মেঝেতে রাত কাটছে ২৬০ যাত্রীর ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়ায় ফের উত্তেজনা, ককটেল উদ্ধার সিলেটজুড়ে ব্যাপক অভিযানে অর্ধশত গ্রেফ/তার সিলেটের সড়কে ছয় মাসে ১১৭ প্রাণহানি: দায় নেবে কে? সিলেটে বাস দু/র্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রী আরিফের: তদন্ত কমিটি গঠন গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে

https://www.emjanews.com/

17639

sylhet

প্রকাশিত

০৮ আগস্ট ২০২৬ ১৬:১২

সিলেট

সিলেটে হা/মলায় আহ/ত সাংবাদিক কবিরকে দেখতে হাসপাতালে মন্ত্রী আরিফুল হক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৬:১২

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোম্পানীগঞ্জে দুর্বৃত্ত হামলায় আহত সাংবাদিক কবির আহমদের খোঁজ-খবর নিয়েছেন আরিফুল হক চৌধুরী।

শনিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালে গিয়ে তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন মন্ত্রী।

জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয়রা দ্রুত আহত কবির আহমদকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

হামলার সঙ্গে জড়িতদের পরিচয় ও ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।