শিরোনাম
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: মেঝেতে রাত কাটছে ২৬০ যাত্রীর ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়ায় ফের উত্তেজনা, ককটেল উদ্ধার সিলেটজুড়ে ব্যাপক অভিযানে অর্ধশত গ্রেফ/তার সিলেটের সড়কে ছয় মাসে ১১৭ প্রাণহানি: দায় নেবে কে? সিলেটে বাস দু/র্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রী আরিফের: তদন্ত কমিটি গঠন গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে

https://www.emjanews.com/

17661

sylhet

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৬ ১০:৪৩

সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১০:৪৩

সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। একউ সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। 

রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

মারা যাওয়া তিনজনের মধ্যে বর্ণা রাণী দাসের বয়স ১৮ বছর, আর এহসানুল তিন বছর চার মাস ও আয়ানের বয়স ছিলো আট মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়। সম্প্রতি হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী। 

বিশেষজ্ঞরা বলছেন,  তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ইমজা / কেএম