শিরোনাম
সিলেটে সংবাদকর্মীদের ওপর হামলা, কালের কণ্ঠের কবির হাসপাতালে গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে ওসমানীনগরের সড়কে প্রাণ গেল সোবহানিঘাটের প্রীতমের সিলেটে হামের হানায় প্রাণ গেলো আরও দুই শিশুর, হাসপাতালে ৯৩ সিলেটে বন্ধুদের সাথে ভ্রমণ শেষে ফেরা হলো না সাইফুলের সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯ সরকার পতনের আগে-পরে শেখ পরিবারের সদস্যরা কে কোথায়

https://www.emjanews.com/

17625

sylhet

প্রকাশিত

০৭ আগস্ট ২০২৬ ২০:০৬

আপডেট

০৭ আগস্ট ২০২৬ ২১:৪৯

সিলেট

ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ ২০:০৬

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজন মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল হোসেন (৪৬), ভৈরবের সংগীতশিল্পী পেহেলি ভৈরবী (১৯), কুমিল্লার লাকসামের আরমান হোসেন রাহিম (১৯), বিক্রমপুরের তিন বছর বয়সী শিশু জাইফা ইসলাম এবং সিলেট নগরীর সোবহানিঘাটের সপ্তম রায় প্রীতম (২২)। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আরও পড়ুন: ওসমানীনগরের সড়কে প্রাণ গেল সোবহানিঘাটের প্রীতমের

দুর্ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপু মিয়া জানান, দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাস দুটি শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।