শিরোনাম
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: মেঝেতে রাত কাটছে ২৬০ যাত্রীর ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়ায় ফের উত্তেজনা, ককটেল উদ্ধার সিলেটজুড়ে ব্যাপক অভিযানে অর্ধশত গ্রেফ/তার সিলেটের সড়কে ছয় মাসে ১১৭ প্রাণহানি: দায় নেবে কে? সিলেটে বাস দু/র্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রী আরিফের: তদন্ত কমিটি গঠন গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে

https://www.emjanews.com/

17641

sylhet

প্রকাশিত

০৮ আগস্ট ২০২৬ ১৮:১৩

সিলেট

সিলেটজুড়ে ব্যাপক অভিযানে অর্ধশত গ্রেফ/তার

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৮:১৩

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) এসএমপি সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা গ্রেফতার হন।

অভিযান চলাকালে ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরের বিভিন্ন স্থানে মোট ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ২৬টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, নিরাপদ সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।