https://www.emjanews.com/

17663

sylhet

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৬ ১১:৫১

সিলেট

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১১:৫১

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রোববার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সিলেট জেলা বারের আইনজীবী রতন চন্দের পিতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ভোরে সিলেট নগরীর মাসুদিঘীর পাড়স্থ নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শাহপরান থানার মুরাদপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্র চন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর প্রয়াণে সিলেটের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ আইনজীবী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর রোববার দুপুরে চালিবন্দর শ্মশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া ও শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। এর আগে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে।