ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বুয়েট সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা স্থপতি রাজন দাসের পিতা এবং প্রবীণ ব্যক্তিত্ব দীপক রঞ্জন দাস আর নেই।
শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৩৭ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
প্রয়াত দীপক রঞ্জন দাসের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাস ও সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস।
রোববার প্রতিক দাস পাপনের পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দীপক রঞ্জন দাসের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।
