https://www.emjanews.com/

17697

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৬ ১৭:১১

আপডেট

১০ আগস্ট ২০২৬ ১৭:১৪

সিলেট

সিলেটে ৩৪ জন গ্রেফ/তার, ১৬৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ ১৭:১১

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ০৯ আগস্ট ২০২৬ (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতি মামলার আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অন্যদিকে ট্রাফিক বিভাগের অভিযানে একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় মোট ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮২টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসএমপি বলছে, নিরাপদ নগরী গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।