শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17866

jobs

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৬ ১৮:৪৭

আপডেট

১৭ আগস্ট ২০২৬ ১৯:৫৯

চাকুরী

২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ১৮:৪৭

ছবি: সংগৃহীত

সরকারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া কোনো কর্মকর্তার কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

প্রশাসনের এই বড় পদোন্নতিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন।