শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17971

national

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ২২:১৩

জাতীয়

কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ২২:১৩

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের কয়েক ঘণ্টার মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক নববিবাহিত বরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে সম্পন্ন হয়। পরে বিকেলে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে চলছিল আনন্দ-উৎসব ও নাচ-গানের আয়োজন।

একপর্যায়ে প্যান্ডেলের নিচে একটি চেয়ারে বসেছিলেন আনাস। এ সময় তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় সেটির সংস্পর্শে এসে আনাস বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যান থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিয়ের আনন্দের রাতেই নববধূকে রেখে বরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।