শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ

https://www.emjanews.com/

18110

national

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৬ ২১:০১

জাতীয়

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল সরকারের

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ২১:০১

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে জনদুর্ভোগ কমাতে নতুন কৌশল নিয়েছে সরকার। রাজধানী ঢাকায় পরিকল্পিতভাবে লোডশেডিংয়ের পরিমাণ বাড়িয়ে সেখান থেকে সাশ্রয় হওয়া বিদ্যুৎ ঢাকার বাইরে তথা গ্রামাঞ্চল ও শিল্প এলাকায় সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মূলত সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি সারা দেশে সুষমভাবে বণ্টন করতেই এই উদ্যোগ।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা থাকলেও বর্তমানে জ্বালানি সংকট এবং বেশ কিছু বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। একইসঙ্গে জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা ও তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় বাড়তি লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করে তা জেলা ও উপজেলা পর্যায়ে পুনর্বণ্টন করা হচ্ছে।

সরকারের এই নতুন পরিকল্পনার ফলে ঢাকার বাইরের শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘসময় ও ঘনঘন লোডশেডিংয়ের যে তীব্র চাপ ছিল, তা কিছুটা কমিয়ে ভারসাম্য আনার চেষ্টা চলছে। কোনো নির্দিষ্ট অঞ্চলকে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন না রেখে সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোই এখন বিদ্যুৎ বিভাগের প্রধান লক্ষ্য।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট, যার ফলে জাতীয় গ্রিডে ২ হাজার ২৫৯ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি মেরামত শেষ হলে দ্রুতই দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে।