শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18189

national

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৬ ২০:৫৮

জাতীয়

স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ২০:৫৮

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে ঢাকা মহানগরীর বিদ্যমান যানজট পরিস্থিতি, ফ্লাইওভারে যানবাহনের আধিক্য এবং গণপরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

যানজট নিরসনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুততম সময়ের মধ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর নির্দেশ দেন। টোল আদায় প্রক্রিয়াকে ঝামেলামুক্ত ও গতিশীল করতে একটি বিশেষ অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এই আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন সরকার প্রধান।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং অবৈধ পার্কিং রোধে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার তাগিদ দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তারা।