শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18281

economics

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৩

অর্থনীতি

ইসলামী ব্যাংকের আমানত ফেরতের আবেদন শুরু, প্রথম দিনেই ১৮ হাজার আবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৩

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ভোগান্তির পর সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন শাখায় আমানতের অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের চাহিদা জানানো হয়েছে।

এর মধ্যে ২ হাজার ৩৬৭ জন গ্রাহক এককালীন পুরো আমানত ফেরতের আবেদন করেছেন। তাদের আবেদনে চাওয়া হয়েছে ২৪৪ কোটি টাকা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আবেদন যাচাই ও প্রক্রিয়াজাত করার পর ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে আমানত ফেরত দেওয়া শুরু হবে। কোন গ্রাহক কবে অর্থ পাবেন, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

প্রথম দিন অতিরিক্ত ভিড়ের আশঙ্কা থাকলেও বিভিন্ন শাখায় স্বাভাবিক পরিবেশেই আবেদন গ্রহণ করা হয়েছে। প্রধান কার্যালয়ের কর্মকর্তারা আবেদন গ্রহণ ও তথ্য যাচাই কার্যক্রম তদারক করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় অর্থের চাহিদা নিরূপণ করে জোগানের পরিকল্পনা করা হবে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সহায়তা দেবে।

দীর্ঘদিন অর্থ উত্তোলনে সীমাবদ্ধতায় থাকা গ্রাহকদের মধ্যে আমানত ফেরতের উদ্যোগে নতুন করে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ে অর্থ ফেরত দেওয়া শুরু হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে।