https://www.emjanews.com/

18250

sylhet

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৪

সিলেট

সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, মঙ্গলবার ভোরের কোনো এক সময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।