শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18295

surplus

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

অন্যান্য

সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডে পালিত

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

দিনব্যাপী নানা আয়োজন ও ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) পালিত হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডে ২০২৬।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং নেপালের প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের জন্য দোয়া করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে অনুষ্টানের উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, যারা অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা উচিত। এর মাধ্যমে মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি হয়। আমি এর আগেও নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেছি। এ ধরনের সুন্দর আয়োজনের জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের ১৫০-এর অধিক প্রাক্তন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নাম আজ সারা বাংলাদেশে পরিচিত। আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ২৯ বছরে যে অবস্থানে এসে পৌঁছেছে, আগামী দিনে তা বিশ্বের প্রতিটি প্রান্তে আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানের পর কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চণ্ডীপুল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।

র‌্যালি শেষে কলেজের দ্বিতীয় তলায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের প্রাণবন্ত উপস্থিতিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়। বর্ণিল সাজসজ্জা, আনন্দ-উচ্ছ্বাস ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে তোলেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।