শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18296

sylhet

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬

সিলেট

চুনারুঘাটে ৭ করাতকল সিলগালা, কাঠ জব্দ

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে বন বিভাগ ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে লাইসেন্সবিহীন সাতটি করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে সংরক্ষিত বনের বিপুল পরিমাণ কাঠ ও করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনারুঘাট একটি পাহাড়ি অঞ্চল হওয়ায় বনাঞ্চলকে ঘিরে দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু চক্র অবৈধভাবে করাতকল স্থাপন করে আসছিল। এসব করাতকলে বনের গাছ পাচার ও চেরাইয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার এবং সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সাতটি করাতকলের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে সিলগালা করে দেয় প্রশাসন। এসময় করাতকলের যন্ত্রাংশ জব্দের পাশাপাশি অবৈধ বনজ কাঠ উদ্ধার করা হয়।

হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, লাইসেন্সহীন করাতকলগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে এই ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ ও বন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।