শিরোনাম
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

https://www.emjanews.com/

18347

sylhet

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৭

সিলেট

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্র সিলেট থেকে উদ্ধার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৭

ছবি: স্কুলছাত্র সৈয়দ সাদাফ

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত স্কুলছাত্র সৈয়দ সাদাফকে (১৪) দীর্ঘ ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতির পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট শহরতলীর শাহপরান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সাদাফ মাধবপুরের নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত জোরপূর্বক একটি ‘হাইয়েস’ মাইক্রোবাসে করে সাদাফকে তুলে নিয়ে যায়।

অপহৃত স্কুলছাত্রের ভাষ্যমতে, অপহরণকারী চক্রের সদস্যরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল। অপহরণের পর দীর্ঘ সময় তাকে গাড়িতে আটকে রাখা হয়। পরবর্তীকালে ভোরের দিকে অপহরণকারীদের গাড়িটি সিলেট-জাফলং সড়কের শাহপরান এলাকায় পৌঁছালে তাকে সেখানে নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

রাস্তার পাশে সাদাফকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালক ও পথচারীরা এগিয়ে আসেন। তারা সাদাফের পরিবারের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে স্বজনরা দ্রুত সিলেটে পৌঁছান। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদাফের বাবা সৈয়দ শাহীন জানান, কোনো সঙ্ঘবদ্ধ পাচারকারী চক্র পরিকল্পিতভাবে তার ছেলেকে অপহরণ করেছিল বলে তারা ধারণা করছেন।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, স্কুলছাত্র অপহরণ বা উদ্ধারের বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি।