শিরোনাম
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18326

surplus

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৩

অন্যান্য

ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪

ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো উপস্থিত না থাকা ও ডিউটি শেষ হওয়ার আগেই প্রস্থান করার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের প্রধান এই চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে গত বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত আনুষ্ঠানিক সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার রাতে বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিবের প্রেরিত সফরসূচিতেও জানানো হয় তিনিও সকাল সাড়ে ৯টায় ওসমানী হাসপাতাল পরির্দশনসহ তিনটি হাসপাতাল পরিদর্শন করতে সিলেট আসছেন। বিকেলের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন বলেও সফর সূচিতে জানানো হয়।

সিলেটে পৌঁছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখানে তিনি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করবেন। এরপর বেলা ১১টায় তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে যাচাই করা।

বিশেষ করে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের প্রেক্ষাপটে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে মন্ত্রী সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। সফর শেষে এদিন বিকেল ৪টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীর সকল কর্মসূচিতে বাণিজ্যমন্ত্রী তার সফরসঙ্গী হবেন। 

মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে মন্ত্রীর এই ঝটিকা সফর কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সচেতন নগরবাসী।