শিরোনাম
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া ওসমানী হাসপাতালে মন্ত্রীদের পরিদর্শন: সেবায় নাটকীয় পরিবর্তন জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18342

sylhet

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪

আপডেট

০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৯

সিলেট

‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪

আগামী সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ২৫ টির উপরে হাসপাতাল পরিদর্শন করেছি। সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ছিল। রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েয়ছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কি অবস্থা আমি জানি না, যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে ৬ মাসের মধ্যে সমাান হবে।

 

চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের নৈপুণ্যে পর্যাপ্ত ভ্যাক্সিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, বলেন, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে৷

 

ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত উপস্থিত না হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মত ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, অচিরেই সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর আশ্বাস দেন মন্ত্রী।

 

এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন তিনি। এ-সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিস্টরা।