শিরোনাম
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18341

sylhet

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০

আপডেট

০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৯

সিলেট

স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার দুপুরে সিলেটে নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে মোট ৪৩ হাজার ৩৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশ নারী, বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিং-সংশ্লিষ্ট জনবল নিয়োগ দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

এর আগে সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

বলেন, চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে। মন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত যতগুলো হাসপাতাল পরিদর্শন করেছেন, সবগুলোতেই ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করেছেন। গত ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে।