https://www.emjanews.com/

18402

politics

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৭

রাজনীতি

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৭

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উত্থাপিত দুটি বিতর্কিত বিলের তীব্র বিরোধিতা করে সংসদ কক্ষ ত্যাগ করেছেন বিরোধীদলীয় সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ ওয়াকআউট কর্মসূচি পালন করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে রাত ৮টার দিকে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬' এবং 'গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬'-এর প্রস্তাবিত বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানান বিরোধী দলের সংসদ সদস্যরা।

বিল দুটির ওপর আলোচনা চলাকালে তারা অভিযোগ করেন যে, বর্তমান রূপে এগুলো পাস হলে মানবাধিকার সুরক্ষা ও সুবিচার নিশ্চিতের পরিবর্তে সাধারণ নাগরিকদের অধিকার আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিরোধীদের আপত্তির মুখেও সরকার বিল দুটি এগিয়ে নিতে চাইলে ডা. শফিকুর রহমানের আহ্বানে বিরোধীদলের সকল সদস্য একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। এ ঘটনার ফলে সংসদ অধিবেশনে সাময়িক উত্তেজনা বিরাজ করে।

সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে বিল দুটির প্রয়োজনীয় সংশোধনী বা জনমত যাচাইয়ের দাবি জানিয়েছে বিরোধীদল।